আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় ৮ দফা দাবি নিয়ে দলিত জনগোষ্টির মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : আট দফা দাবি নিয়ে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন মাগুরা জেলা  শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

আন্তর্জাতিক বর্ন বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলিত ও  বঞ্চিত জনগোষ্টি অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি বলরাম বসাক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী তাসকুজ্জামান, মুকুল রঞ্জন শিকদার, শিক্ষক প্রাণ বল্লব কুন্ডু, তামিম ইসলাম নাহিদ, সুবোধ বাগদী, অসিম বিশ্বাস, দিপালী রানী, মুন্নুী রাণী, ফখরুল হাসান বিল্টু, মনিরুল ইসলাম প্রমুখ ।

বক্তারা-সরকারি চাকরিতে দলিত  জনগোষ্টির কোটা প্রবর্তন, জাতপাত ও পেশা ভিত্তিক  বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সংসদে  সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্টির প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত জনগোষ্ঠির শিক্ষার্থীদের ভর্তি কোটা চালুসহ আট দফা বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology