আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০০

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খানের ৩য় মৃত্যুবার্ষিকী

মাগুরা প্রতিদিন : ২০ জানুয়ারি মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ৩য় মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে কবর জিয়ারত ও বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া পারিবারিকভাবে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তানজেল হোসেন খান কলেজ জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন।

৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে অংশ নেন। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে ছিল তার অসামান্য অবদান।
জেলার রাজনৈতিক অঙ্গণে সাহসী ও অত্যন্ত স্পষ্টবাদি মানুষ হিসাবে পরিচিত আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

য়ত১৯৪৭ সালে ৩১ ডিসেম্বর তিনি শহরের খানপাড়ায় জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মৃত বদিয়ার রহমান খান। মৃত মাতা মলিনা বেগম। তার চাচা জলিল খান ছিলেন একজন ভাষা সৈনিক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology