আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে চলছে শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী শিশু আন্দমেলা ও সাংস্কৃতিক উত্সব। সকালে মাগুরা শিশু একাডেমি আয়োজিত মেলার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।

সকাল ১০টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক আকতারুন্নাহারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল আলম, জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা শিশু কর্মকর্তা আহমেদ আল হোসেনসহ অন্যান্যরা।

মেলা উপলক্ষে সঙ্গীত, নৃত্য, নাটক মঞ্চায়ন, লাঠিখেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় মোট ১০টি স্টলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থিদের উদভাবিত বিভিন্ন পণ্য সামগ্রি প্রদর্শন করা হচ্ছে।

দুইদিন ব্যাপী এই শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উত্সব শেষ হবে বৃহস্পতিবার দুপুরে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology