আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা ক্রীড়াঙ্গণের ৪৫ জনের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে শনিবার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম অফিস চত্ত¡রে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্টপোষকতায় এ অনুদান বিতরণ করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এড. শাখারুল ইসলাম শাকিল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমির ওসমান রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪৫ জন খেলোয়াড় ও সংগঠকদের প্রত্যেককে ৭ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৭৮ হাজার টাকা অনুদান দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology