আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরা জেলা জাতীয় পার্টি আহ্বায়ক এড. সুজার ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট হাসান সিরাজ সুজা রবিবার বিকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

করোনা আক্রান্ত হয়ে তিনি গত ৪ জুলাই থেকে ঢাকার মহাখালি ডিএনসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। রবিবার বিকাল ৫টার দিকে সেখানেই চিকিত্সাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা এডভোকেট হাসান সিরাজ সুজা বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতি শুরু করেন। নব্বই দশকের শুরুতে তিনি মাগুরা মহকুমা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাহিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সহ অন্যান্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোমবার দুপুর সওয়া ২টায় মাগুরা বাস টার্মিনাল মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology