আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

মাগুরা প্রতিদিন : রিয়াজুল ইসলাম রিয়াজকে সভাপতি, জামির হোসেনকে সাধারণ সম্পাদক এবং শামসুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষিত হয়েছে।

৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত কমিটি মাগুরা জেলা নেতৃবৃন্দের হাতে পৌঁছে দেয়া হয়েছে।

মাগুরা জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ বলেন, তিন বছরের জন্যে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা রয়েছে বলেও রিয়াজ জানান।

২০০৩ সালে মাগুরায় আহ্বায়ক কমিটি গঠনের পর দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।

শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ১৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪১ জন নেতা আগ্রহ প্রকাশ করেন। এ ঘটনার পর ৩১ জুলাই ৩ সদস্যের কমিটি ঘোষিত হলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology