আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরা-নড়াইলের ৩ মটরসাইকেল চোর গ্রেফতার

মাগুরা প্রতিদিন : আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মাগুরার লিটন সহ ৩ জনকে  সদস্য গ্রেপ্তার করেছে নড়াইল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে , চলতি বছরের ১৭ জানুয়ারি রাতে লোহাগড়া পৌরসভার সরদারপাড়া এলাকার কাজী আবদুল আলিমের ভাড়া বাসার তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন লোহাগড়া থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ এবং ১৫ মার্চ মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন স্হানে
অভিযান চালিয়ে ওই মটর সাইকেক চুরির সাথে জড়িত লিটন মিয়া (২৬), আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমান ও মোমিন মোল্যাকে (৩৩) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন মিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে।

এছাড়া আশিকুর রহমান মোল্যা ওরফে আসিবুর রহমান (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার মোচড়া গ্রামের মিকাইল মোল্যা ওরফে ইসমাইল মোল্যার ছেলে এবং মোঃ মোমিন মোল্যা (৩৩) লোহাগড়া থানার গোপিকান্তপুর গুচ্ছগ্রামের আজিজুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত লিটন মিয়ার নামে মোটরসাইকেল চুরির ঘটনায় ৮টি মামলা রয়েছে বলে নড়াইল গোয়েন্দা শাখার এসআই মোঃ সাইফুল ইসলাম জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology