আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত

মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা

মাগুরা প্রতিদিন: ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মাগুরা জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহাজাহান মৃধা।

এ বছরের আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের প্রতিপাদ্য ছিল ‘সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’। ইংরেজিতে প্রতিপাদ্যটি হলো—‘Cooperative Finance: A Steady Signal in a Noisy World’।

কালব, মাগুরা জেলা ব্যবস্থাপক শাহাজুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তারা সমবায়ভিত্তিক অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালী করা, সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।
আলোচনা সভার আগে  আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে শহরে র‍্যালি বের করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology