আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা পুলিশের বার্ষিক সমাবেশ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পুলিশের আয়োজনে বুধবার দিনব্যাপী পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন (বিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৯ টি ইভেন্টে ৪ শতাধিক পুলিশ সদস্য অংশ নেয়।

পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology