আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২২

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

মাগুরা পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বুধবার দুপুরে মাল্টি স্টেক হোল্ডার স্টিয়ারিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন ইন বাংলাদেশের আয়োজনে দাতা সংস্থা বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর আশুতোষ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌর সচিব মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, কাউন্সিলর লিয়াকত আলী, সংরক্ষিত কাউন্সিলর মনিরা বেগম, কাউন্সিলর সুরাইয়া ফেরদৌসী, প্রাকটিক্যাল এ্যাকশনের মাগুরা সমন্বয়কারী কর্মকর্তা মো. আব্দুল করিম প্রমুখ।

মতবিনিময় সভায় পৌরবাসীর জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলার লক্ষ্যে পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology