আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরা শহরের চোপদার পাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে শফিউদ্দিন চোপদার (৭৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি শহরতলী চোপদার পাড়া এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে তিনি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন। শনিবার মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্যে নমুনা দেন। কিন্তু ভোর চারটার দিকে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

এদিকে শনিবার নমুনা দেয়া হলেও এখন পর্যন্ত পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি বলে সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে।

তাদের দেয়া তথ্যমতে সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মাগুরায় ১৬৬ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৩ জন মাগুরা পৌর এলাকার।

আক্রান্তদের মধ্যে করোনা শনাক্ত ৪ জন মারা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology