আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা শহরে বটি দিয়ে কুপিয়ে গৃহবধূ খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় বটি দিয়ে কুপিয়ে ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে খুন  করা হয়েছে।

তিনি মাগুরা জজ আদালতের ভেন্ডার ওয়াহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় পক্ষের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে ফাতেমা বেগম বাড়িতে একাকি ছিলেন। এমন সময় হাত ও গলা কেটে তাকে হত্যা করা হয়। বিকালে এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

সদর থানা পুলিশ সন্ধ্যার পর লাশটি উদ্ধার করেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ কাজ শুরু করেছে।

খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology