আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১১

ব্রেকিং নিউজ :
আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ

মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জাপা প্রার্থি অ্যাড. হাসান সিরাজ সুজার মনোনয়ন পত্র দাখিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থি অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আকতারুন্নাহারের কাছে তিনি তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় মাগুরা জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।

২৬ ফেব্রুয়ারি এই উপজেলায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আগামি ২৪ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।

মনোনয়ন পত্র দাখিল শেষে জাতীয় পার্টি প্রার্থি অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা বলেন, আশা করি আসন্ন নির্বাচনে জনগণ যে রায় দেবে নির্বাচন কমিশনার সেই ফলাফলই ঘোষণা করবেন। এছাড়াও আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology