আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫১

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরা-২ আসনে এড. বিরেন শিকদারের উপরই আস্থা রাখলেন আওয়ামীলীগের নির্বাচকমণ্ডলি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-২ আসন থেকে আবারও আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বিরেন শিকদার। দলীয় সভানেত্রি নির্বাচকমণ্ডলি আস্থা রাখলেন তিন বারের নির্বাচিত এই সংসদ সদস্যের উপর।

২৫ নভেম্বর রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়।

মাগুরার শালিখা, মহম্মদপুর এবং সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন থেকে এড. বিরেন শিকদার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে। সে নির্বাচনে তিনি ৯৪ এর উপ নির্বাচনের বহুল আলোচিত ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালকে পরাজিত করেন। এরপর ২০০৮ সনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বার এবং ২০১৪ সনের নির্বাচনে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বিরেন শিকদার আবারও একই আসন থেকে মনোনয়ন পাওয়ায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology