আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মৃত্যুর দুই মাস পর দেশে ফিরলো মহম্মদপুরের শাহ আলমের লাশ

মাগুরা প্রতিদিন ডটকম : সৌদি আরবের জেদ্দায় গত ৪ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের শাহ আলমের লাশ বুধবার রাতে দেশে ফিরেছে। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় জানাযা শেষে দেউলী পুর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানের তার দাফন সম্পন্ন হয়।

সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর বুধবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌ‍ঁছায়। পরে বৃহস্পতিবার ভোর ৬টা ২৫ মিনিটে তার গ্রামের বাড়িতে আনা হয়।

শাহ আলম দেউলী গ্রামের সায়েন উদ্দীন মোল্যার ছেলে। মধুমতি নদীতে সর্বস্ব হারানো ভূমিহীন সায়েন উদ্দিন মোল্যা অনেক স্বপ্ন নিয়ে তার বড় ছেলে শাহ আলম (২৪) কে ধারদেনা ও এনজিও’র ঋণের টাকায় সৌদি পাঠিয়েছিলেন গত বছরের ৯ আগস্ট। দীর্ঘ ১০মাস প্রবাসে থাকলেও পরিবারের জন্য একটি টাকাও পাঠাতে পারেনি শাহ আলম। তার মৃত্যুতে সায়েন উদ্দিন মোল্যার স্বপ্নের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology