আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মো. সাইফুজ্জামান শিখর এমপির ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ঈদ উল আজহা উপলক্ষ্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর মাগুরাবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ শুভেচ্ছায় তিনি বলেন, অন্যান্যবারের তুলনায় এবারের ঈদ একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে। করোনা দুর্যোগের কারণে নানান ধরনের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। করোনার কারণে অনেক আগে থেকেই  স্বাভাবিক জীবনযাত্রা আর আগের মতো নেই। এই বাস্তবতায় আবার আমাদের মাঝে ঈদ নতুন এক আনন্দ নিয়ে এসেছে।

তিনি বলেন, ঈদে যাতে কেউ আনন্দ থেকে বঞ্চিত না হন সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা প্রদান করেছেন। সারাদেশে তাই দরিদ্র-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত খাবার সামগ্রী প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যেই মাগুরা ও শ্রীপুরের প্রতিটি ইউনিয়নে কয়েক হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ খাবারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ঈদ শুভেচ্ছায় তিনি আরও বলেন, এই করোনা কালে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে আমাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদ আমাদের সামাজিক সম্পর্ক ও সম্প্রীতির বাঁধন আরও অটুট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology