আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মৌলবাদি বেইমান কাপুরুষদের ঠিকানা পাকিস্তান-এড. সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রবিবার সকালে মাগুরা শহরের সেগুনবাগিচায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কওমী মাদ্রাসার ছায়াতলে গড়ে ওঠা ধর্মান্ধ এবং মৌলবাদিদের অপতত্পরতার সমালোচনা করে বক্তব্য রেখেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সংগ্রামি সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট সাইফুজ্জামান শিখর।

তিনি ওই গোষ্ঠিকে মৌলবাদি, বেইমান-কাপুরুষের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়েছেন।

মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুজ্জামান শিখর ওই মৌলবাদিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা শেখ হাসিনা সরকারের পতন ঘটনানের জন্যে ঢাকায় অবস্থান নিয়েছিলেন। তারপরও কিছু বলা হয়নি। বরং আপনাদের পাতে খাবার তুলে দেয়া হয়েছে। কওমি মাদরাসার স্বীকৃতি কেউ দেয়নি। কিন্তু স্বীকৃতি দিয়েছেন জননেত্রি শেখ হাসিনা। তারপরও খুশি হন নি। সোনা দিয়ে মুড়ি দিলেও আপনারা খুশি হতে পারবেন না। কারণ আপনাদের ঠিকানা পাকিস্তান। বেইমান একাত্তরের পরাজিত কাপুরুষ গোষ্ঠি আপনাদের কাছে প্রিয়।

প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বলেন, আমরা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় পালিয়ে যাওয়া কাপুরুষদের এতই ভালো লাগলে চলে যান আপনাদের অধিক প্রিয় রাষ্ট্র ওই পাকিস্তানেই। কিন্তু দেশে থাকবেন আর বিশৃঙ্খলার সৃষ্টি করবেন, ষড়যন্ত্র করবেন তা বরদাস্ত করা হবে না।

বিক্ষোভ সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সেগনু বাগিচায় অনুষ্ঠিত হয় সমাবেশ। এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology