আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগের সভায় সাকিবের অংশগ্রহণ

মাগুরা প্রতিদিন : যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের মতবিনিময়সভা ও প্রীতি ভোজে অংশ নিয়েছেন মাগুরা-০১ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রে তিনি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময়সভায় ও নৈশভোজে অংশ নেন। 

রোববার (১০ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে ছিলো এ আয়োজন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মাগুরা-১ ও ২ আসনসহ ঢাকা-১০ থেকে মনোনয়নপত্র কিনলেও সাকিবকে আওয়ামীলীগ মাগুরা-০১ আসনে মনোনয়ন দেয়।

বর্তমানে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। 

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরায় জেলা রিটার্নীং অফিসারের কার্যালয়ে নিজের পক্ষে দলীয় মনোনয়ন জমা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে যান।

বিশ্বকাপে পাওয়া ইনজুরির উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology