আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মাগুরায় মোমবাতি প্রজ্জ্বলন, পূষ্পমাল্য অর্পন

মাগুরা প্রতিদিন ডটকম : একাত্তরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাগুরায় প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগিরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। আজকের এই দিনে জাতির সেইসব মহান সন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণে সন্ধ্যায় শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন, পূষ্পমাল্য অর্পন, শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টায় মাগুরা শহরের নোমানী ময়দানে স্বাধীনতা স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোববাতি প্রজ্জ্বলন করা হয়। পরে শহীদ বেদিতে পূষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু,  সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দিবসটির উপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখাতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology