আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন

মাগুরা প্রতিদিন : যেখানেই ধানের গাছ, সেখানেই গাছের ডাল-এই স্লোগানকে সামনে রেখে ধানের ফলন বৃদ্ধি, ক্ষতিকর পোকা দমন এবং কীটনাশক ব্যবহার হ্রাস করে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে মাগুরার শালিখায় পার্চিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বুধবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় শালিখা উপজেলার চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত পাচিং কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা (খামারবাড়ি) কৃষিবিদ রফিকুজ্জামান, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যসহ শতাধিক কৃষক -কৃষাণী প্রমূখ। পরে চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ধানের জমিতে লাইভ পাচিংয়ের জন্যে নিজ হাতে গাছের ডাল গেঁথে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই কৃষির বিপ্লব ঘটাতে কোন জমি পতিত না রেখে ফসল নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে পার্চিং পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান জেলা প্রশাসক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology