আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শালিখায় রেসকোর্স অনুকরণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ৭ মার্চের উপস্থাপনা।

শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে তৎকালীন রেসকোর্সের আদলে প্রতীকী প্রেক্ষাপট সৃষ্টির মাধ্যমে ৭ মার্চের ভাষণ উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে দুপুর থেকে হাজার হাজার মানুষ হাইস্কুল মাঠে জড়ো হতে থাকে। হাইস্কুল মাঠকে একাত্তরের রেসকোর্স ময়দানের সাদৃশ্যে সাজানো হয়।

বিকাল সাড়ে ৪ টায় জীপে করে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষন দিতে জনসমুদ্রে আসেন। সেখানে আগে থেকে আসা নানা শ্লোগানে তাকে স্বাগত জানায় নেতাকর্মীরা। নেতার আগমনে পুরো মাঠ শ্লোগানে মুখোরিত হয়ে ওঠে। এসময় নতুন প্রজন্মের সাথে নানা বয়সি মানুষ এ দৃশ্য উপভোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মো. ইলিয়াচুর রহমান প্রমুখ। 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology