আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শালিখায় জাসদ ছাত্রলীগের উপজেলা কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. তারেক রহমানকে সভাপতি এবং মিঠুন অধিকারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রবিবার শালিখা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে তালখড়ি হাইস্কুল প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেরাজ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় জাসদ নেতৃবৃন্দের মধ্যে মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ারদার, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology