আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

শালিখায় পুলিশের উপর হামলার ঘটনায় জামাতের ৭ কর্মীকে কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় পুলিশের উপর হামলার ঘটনায় জামাত শিবিরের ৭ কর্মীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে ফারুক, সরোয়ার, কামাল, নাজমুল, নাজিমুদ্দিন, ইমরুল ও শাওন।

২০১৩ সালের ২৯ আগস্ট জামাত শিবিরের বেশকিছু নেতা-কর্মী মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে মদিনাতুল উলুম মাদরাসা সংলগ্ন মজসিদের মধ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তারা পুলিশের উপর হামলা করে। এতে পুলিশের দুই এসআই মারাত্মকভাবে জখম হয়।

এ ঘটনায় শালিখা থানায় সুনির্দিষ্টভাবে ১৫ জন জামাত-নেতা কর্মি সহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

পুলিশের তদন্ত এবং স্বাক্ষ্য প্রমাণাদি শেষে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান সোমবার ৭ জনকে দোষি সাবস্ত করে এই দণ্ড দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology