আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শালিখায় শিক্ষার্থিদের মাঝে বাংলাদেশ-মালটা জয়েন্ট ক্লাবের শিক্ষা ও ক্রীড়া সামগ্রি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ-মালটা জয়েন্ট ক্লাব এর পক্ষ থেকে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-মালটা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলার সভাপতি মোঃ বাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের শালিখা শাখার সভাপতি নির্মল বিশ্বাস, ডাক্তার আনোয়ার হোসেন, মোঃ আকবর হোসেন, মালটা ক্লাবের সদস্য আব্দুর রশিদ, মোঃ সাইদুর রহমান, রমেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইন অধিকার বাস্তবায়ন ফোরামের উপদেষ্টা পরিচালক গবেষক ইন্দ্রনীল বিশ্বাস।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি স্বপন বিশ্বাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology