আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখায় ১৪টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা প্রতিদিন ডটকম : “নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে উপজেলার ১৪টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় শালিখার ফটকি নদীর চুকিনগর গঙ্গার ঘাট এলাকায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন, মাগুরা জেলা মত্স্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন, উপজেলা মত্স্য কর্মকর্তা শারমিন আক্তার, মত্স্য খামার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার মোট ১৪টি জলাশয়ে মোট ৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় বলে উপজেলা মত্স্য বিভাগ জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology