আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

শালিখা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করলেন খুলনা বিভাগীয় কমিশনার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলাকে মাদকমুক্ত উপজেলা ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদকমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষে তিনি এই ঘোষণা দেন।

শালিখা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মুঃ নুরুজ্জামান শরীফ এনডিসি (যুগ্মসচিব), মাগুরা পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিট্টেট মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শ্যামল কুমার দে।

মাগুরা জেলা প্রশাসক আলি আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, বক্তিয়ার উদ্দিন লস্কর, শেখ ফিরোজ হোসেনসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি। তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে মানুষের বেকারত্ব দূরীকরণ হচ্ছে। প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে উঠছে।

প্রধান অতিথি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনিত হবে। আর ২০৪১ সালে উন্নত দেশে উপনিত হবে। সেই লক্ষ্য পূরণে আসুন আমরা নিজেদের সন্তানকে মাদক থেকে দুরে রাখুন। মাদককে না বলুন।

বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে শপথ বাক্যপাঠ করিয়ে শালিখা উপজেলাকে মাদকমুক্ত হিসেবে ঘোষণ দেন।

 

অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা রিসোর্স অফিসার স্বপন কুমার ভৌমিক ও সহকারি শিক্ষক বাবু শম্ভু মিত্র।

 

ঘোষণা পর্ব্ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology