আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

শ্রীকোল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের  উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ইউনিয়নের বিশিষ্টজন এবং সাংবাদিকদের উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরের জন্যে ২ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৭৪ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র সভাপতিত্বে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোক্তাদির রহমান ধোনি।

এ সময় বাজেটের উপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন জোয়র্দ্দার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মনজুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্যামা প্রসাদ, মোল্লা মিজানুর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে খামারপাড়া এস, আই আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান, বর্তমান উপাধ্যক্ষ মাওলানা আব্দুল গাফ্ফার, খামারপাড়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র, খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবনী আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology