আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:০২

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

শ্রীপুরের ছোট নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ‘ছোট নদীতে’ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

মহেশপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয়সহ মোট ৫টি নৌকা অংশ গ্রহণ করে। আর নৌকা বাইচকে গিরে বসে গ্রামীণ মেলা।

এ উপলক্ষে সকাল থেকেই এলাকার হাজার হাজার মানুষ ফটকি নদীর দু’পাড়ে ভিড় জমায়। হাজার হাজার মানুষের উৎসবমুখর উপস্থিতি নদীর দ্’ুতীরকে দৃষ্টিনন্দন করে তোলে।

নৌকাবাইচ শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপিস্থতি ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন কানন, জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিয়ারুল শেখ, সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক মুজাহিদ শেখ।

রাজবাড়ির জেলার বালিয়াকান্দি উপজেলার আব্দুল করিমের নৌকা ‘হিরার তরী’ প্রথম, রাজবাড়ির কশবা এলাকার সামছুদ্দিনের একতা এক্সপ্রেস দ্বিতীয় ও একই এলাকার লালন শাহের নৌকা তৃতীয় স্থান লাভ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology