আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরের মাদক সম্রাট হামিদুলকে আটক করেছে পুলিশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার কাজলী গ্রাম থেকে মাদক সম্রাট হামিদুল বিশ্বাসকে ১ শত ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার কাজলী গ্রামের শহর আলী বিশ্বাসের পুত্র হামিদুল বিশ্বাস (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য গোপনে বিক্রি করে আসছিল। একাধিকবার তার বাড়িতে অভিযান পরিচালনা করেও তাকে আটক করা যায়নি। কিন্তু বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের প্রেক্ষিতে তাকে ইয়াবাসহ নিজ বাড়ি থেকেই আটক করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, মাদক ব্যবসায়ী হামিদুল বিশ্বাসের নামে শ্রীপুর থানায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology