আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

শ্রীপুরের সাচিলাপুর বাজারে ৫টি দোকান পুড়ে ছাই

মাগুরা প্রতিদিন ডটকম ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ২৫ আগস্ট শনিবার গভীর রাতে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কামাল হোসেন জানান, ঈদের সময়ের কারণে রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত আড়াইটার দিকে তার দোকানসহ কয়েকটি দোকানে আগুন লেগেছে শুনে দ্রুত বাজারে আসেন। এসে দেখেন তার দোকানসহ আয়ুব হোসেন, হোসেন আলী, মিলন হোসেনও আকিদুলের দোকান পুড়ছে। দোকানের মালিক আলমগীর মোল্যা আলম ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাব-অফিসার অমল কৃষ্ণ বসু জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে মাগুরা ফায়ার সার্ভিসকেও খবর দিয়ে আনা হয়েছিল। এদিকে ক্ষয়ক্ষতি দেখতে সরেজমিন পরিদর্শনে যান শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমানসহ অন্যান্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology