আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রাম থেকে ডাকাতি মামলার আসামী মোলাম মণ্ডলকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউণ্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

সে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার জামালপুর গ্রামের মফজেল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মোলাম মন্ডল (৩০) কে শ্রীপুরের জোকা গ্রামের কালভার্ট মোড় থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার সুন্দরপুর গ্রামের সাকেন মোল্যার বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা একটি এক নালা কাটা বন্ধুক এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরোও চারটি মামলা রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology