আজ, বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩২

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

শ্রীপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মাগুরা প্রতিদিন : প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মাগুরার শ্রীপুরে সুজন শেখ (৩২) নামে এক যুবককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বরালিদাহ গ্রামের নওশের শেখের ছেলে সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকে আসক্ত। সোমবার দুপুরেও সে নাকোল বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এসময় গাঁজা সেবন অবস্থায় সুজনকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১’হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, শ্রীপুরকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology