আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শ্রীপুরে জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : নিখিল শিকদারকে সভাপতি এবং জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে মাগুরার শ্রীপুরে সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা নিখিল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম। সভায় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, মাগুরা জেলা জাসদ সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা জেলা বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, দেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজপথের লড়াই সংগ্রামে জাসদ ছাত্রলীগ সবসময় সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছে। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে এই ছাত্রসংগঠনের অনেক ছাত্রনেতা রক্ত দিয়েছে। সেই ধারাবাহিকতায় জাসদ ছাত্রলীগ এখনও সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে দৃঢ় প্রতিজ্ঞ। শ্রীপুর উপজেলা জাসদ ছাত্রলীগ পূর্বের ধারাবাহিকতায় অন্যায়ের প্রতিবাদ এবং জঙ্গীবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology