আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে জোয়ারদার লায়লা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবি শিক্ষার্থীদের মধ্যে জোয়ারদার লায়লা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি ২০১৯ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী শলক এবং বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর আর এসকে এইচ মডেল সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোয়ারদার রুজিনা রোকশানা লাবনী উপস্থিত ছিলেন।

আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবুর সভাপতিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক এম.জামান মাহমুদ হাশেম, সহকারী শিক্ষক প্রশান্ত, অদ্বৈত জোয়ারদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জোয়ারদার তাবেদুন নবী শলক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বই পড়া এবং জ্ঞানার্জনের প্রতি অধিক আগ্রহি হতে হবে। মেধাবী ও ভালো মানুষ হওয়ার জন্য বইকে ভালোবেসে বন্ধুত্ব গড়ে তুললে বইও নিজেকে কাছে টানে এবং আলোকিত মানুষ হতে সহায়তা করে। যে কারণেই মেধাবীরা পেয়ে থাকে বৃত্তিসহ কৃতিত্বের নানারকম স্বীকৃতি।

এই স্বীকৃতির জন্যে পড়াশোনার প্রতি শিক্ষার্থিদের আরো মনোযোগী হওয়ার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ বছর বিদ্যালয়ের ১০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জোয়ারদার লায়লা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology