আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১৭

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

শ্রীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

মাগুরা প্রতিদিন ডটকম : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’র উদ্বোধন করা হয়েছে।

সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়ুন-উর-রশীদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ ১৭টি ষ্ট্রল স্থান পেয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology