আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

শ্রীপুরে ডোবা থেকে নব জাতকের মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরায় শ্রীপুরে ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৭ এপ্রিল রোববার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া এলাকা থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাহেবপাড়া গ্রামের এরশাদ তার বাড়ির পাশে পাট পঁচানো ডোবায় মরদেহটি দেখতে পেয়ে শ্রীপুর থানা পুলিশকে খবর দেন।

শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে৷

এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পাশাপাশি ঘটনাটির সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology