আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছের ক্ষতি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে শত্রুতামূলকভাবে রাতের অন্ধকারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ জোয়ার্দারের পুকুরে এ ঘটনা ঘটে। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

পুকুর মালিক আশরাফ জোয়ার্দারের ভাই তোজাম্মেল জোয়ার্দার বলেন, প্রায় ৪ একর জায়গার উপর পুকুর খনন করে দুই ভাই কয়েক বছর ধরে মাছ চাষ করছি। দেশীয় বিভিন্ন জাতের মাছের চাষ করা হয়। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। অথচ রাতের বেলায় পুকুরে বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে ভেসে উঠেছে।

এ ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology