আজ, সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১১

ব্রেকিং নিউজ :
ড. ইউনুস সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট মাগুরার রাউতড়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবক গ্রেফতার মাগুরার শ্রীপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীকে সংবর্ধনা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেন্টু খানের ইন্তেকাল ইউনূসের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল শ্রীপুরে রাতভর তাণ্ডব: ৭২ জনের বিরুদ্ধে মামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার আমতৈল গ্রামে রাতভর তাণ্ডব-আটক লিপটন, ছাড়িয়ে নিতে রাজনৈতিক দৌড়ঝাপ শ্রীপুরের আমতৈল নহাটায় সামাজিক দলাদলি নিয়ে রাতভর তাণ্ডব মুক্তিযোদ্ধা সংগঠক আকবর হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী  তামিম নির্বাচিত হয়ে এলে উপকৃত হবে ক্রিকেট: সাকিব

শ্রীপুরে পুলিশের ধাওয়ায় নদীতে নিখোঁজ আওয়ামী লীগ নেতা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে আমিরুল ইসলাম নামে এক আওয়ামীলীগ নেতা নদীতে লাফিয়ে পড়ার পর থেকে নিখোজ রয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি পুলিশের উপর হামলা চালিয়েছে। তবে পুলিশ ওই আওয়ামীলীগ নেতাকে ধাওয়া করার বিষয়টি অস্বীকার করেছে।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে মাগুরা ডিবি ইন্সপেক্টর নাসিরের নেতৃত্বে একদল পুলিশ শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল বাজারে যায়। এ সময় শ্রীকোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম (৪০) ওই বাজারের মদনের চায়ের দোকানে বসেছিল। কিন্তু বাজারে হঠাৎ পুলিশের উপস্থিতি দেখে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে আমিরুল বাজারের পাশে কুমার নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীতে নামার পর তাকে দেখতে না পেয়ে এলাকাবাসি উপস্থিত পুলিশের উপর হামলা চালায়।

এদিকে ঘটনার আধাঘন্টা পরও নদীতে আমিরুলকে দেখতে না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসি শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা নদীতে তল্লাশি চালিয়েও আমিরুলের কোন খোঁজ পায়নি। তবে খুলনায় ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা বুধবার সকালে মাগুরা পৌঁছে তল্লাশি চালাবে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অধির কুমার বিশ্বাস।

শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় আওয়ামীলীগ নেতা মুতাসিম বিল্লাহ সংগ্রাম জানান, শ্রীকোল গ্রামে হাফিজার মাস্টার এবং বাহারুল মেম্বরের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে গত ১০ জুন তারিখে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন পুলিশের উপর হামলার অভিযোগে ২শ ১৮ জনকে আসামি করে শ্রীপুর থানায় পুলিশ বাদি একটি মামলা দায়ের হয়। হাফিজার মাস্টার গ্রূপের সদস্য আমিরুল ওই মামলার একজন আসামি।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আমরা এলাকাবাসির কাছ থেকে প্রকৃত খবর জানার চেষ্টা করছি। তবে আমিরুলকে আটকের জন্যে ডিবি পুলিশ সেখানে যায়নি। তাকে আটক করতে হলে থানা পুলিশ যাবে। এলাকার স্বার্থ সংশ্লিষ্ট একটি পক্ষ মিথ্যা খবর প্রচার করে পুলিশের উপর হামলা চালিয়েছে। মূলত ডিবি পুলিশ সেখানে গিয়েছিল দুই মাদক ব্যবসায়ির খোঁজে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology