আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২০

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

শ্রীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।

উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, অফিস সহকারী অনিমেশ কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে এ চেয়ার প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology