আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শ্রীপুরে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল জিতল গয়েশপুর ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল বুধবার বিকালে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে  গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে নাকোল ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে । শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলাটির শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শীতেষ চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দীন আহম্মেদ, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা,আমলসার ইউ,পি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কাদিরপাড়া ইউ,পি চেয়ারম্যান লিয়াকত আলী, দ্বারিয়াপুর ইউ,পি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমূখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology