আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে বাংলাদেশের অভ্যুদয়’ ম্যুরাল উদ্বোধন 

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে চিত্রকলাখচিত ‘বাংলাদেশের অভ্যুদয়’ নামীয় ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

চিত্রকর্মটিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭২ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে লাল সবুজের জাতীয় পতাকা অর্জনের পটভূমি ফুটিয়ে তোলা হয়েছে।

৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, নারগিস সুলতানা,  সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology