আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৯

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

শ্রীপুরে যতন ফাউণ্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া এবং নাকোল ইউনিয়নের কর্মহীন ২ হাজার মানুষের মধ্যে মঙ্গলবার ৮ লাখ টাকার খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

উল্লেখিত দুই ইউনিয়নের সমন্বয়ে গঠিত যতন ফাউণ্ডেশনের উদ্যোগে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় এই ত্রাণ কার্যক্রমের ‍উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন-উর রশীদ মুহিত, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক আইয়ুব হোসেন খান, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।

উদ্বোধন শেষে দুই ইউনিয়নের ৫৪ জন সেচ্ছাসেবক ও তৃণমূল জনপ্রতিনিধির মাধ্যমে বাড়ি, বাড়ি গিয়ে ২ হাজার দুঃস্থ্য পরিবারের মধ্যে ১০ কেজি চাল এবং বিভিন্ন পরিমাণের  ডাল, আলু, লবন ও তেল পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology