আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

শ্রীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগে বিক্ষোভ

তাছিন জামানঃ মাগুরার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যামিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অনৈতিক প্রস্তাব এবং শ্লিলতাহানির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসি।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে বিদ্যালয়ের ভোকেশনাল শাখার অভিযুক্ত শিক্ষক প্রদীপ কুমার ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।

বিক্ষুব্ধরা জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রিদের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। তার এসব কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট এক ছাত্রীকে নিপীড়নের বিষয় উল্লেখ করে গত ১৮ জানুয়ারি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্রদীপ কুমার ঘোষের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত শিক্ষকের অনৈতিক কার্যকলাপের অভিযোগ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসীন কবীর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিক্ষুব্ধদের এমন আশ্বাস দিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology