আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে প্রায় সাড়ে চারশত বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সরকারি শ্রীপুর কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রদত্ত প্রায় সাড়ে চার শত বিভিন্ন ফলদ ও বনজ ও ঔষধি গাছ উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে রোপন করা হবে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল রহিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরো মোল্যা, হাবিবুর রহমান, ওমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যা, সুজন বিশ্বাস, আল আমিন, সাচ্চু মিয়া, প্রাচার সম্পাতদক পলাশ শেখ, দপ্তর সম্পাদক সাগর মিয়া, দারিয়াপুর ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন রাহুল, নাকোল ইউনিয়নের সভাপতিসহ হাসান রুবেল, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাসসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ কর্মসূচির আওতায় মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের দেওয়া বিভিন্ন ধরনের সাড়ে ৪ শত গাছের চারা উপজেলার ৮ ইউনিয়ন কমিটির মাধ্যমে রোপন করা হচ্ছে। আগামীতে আরও গাছ লাগানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology