আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৩

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুর থানায় পুলিশ সপ্তাহ উদযাপন

Exif_JPEG_420

মাগুরা প্রতিদিন ডটকম : ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে-পুলিশ আছে জনতার পাশে’-এ প্রতিপাদ্য নিয়ে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরার শ্রীপুর থানা চত্ত্বরে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মাগুরা সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ।

বিশেষ অতিথি ছিলেন মাগুরার ডেপুটি জেলার মোঃ আখেরুজ্জামান।

জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত শেখ সাইফুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক অপূর্ব মিত্র, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী।

আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

৮ জানুয়ারি পর্যন্ত এ পুলিশ সপ্তাহ কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology