আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

সফল করোনাযোদ্ধা হিসেবে মানবাধিকার পুরস্কার পেলেন শ্রীপুর থানার ওসি

মাগুরা প্রতিদিন ডটকম : করোনাকালীন সময়ে জনতার চোখে মানবিক পুলিশিং ও সফল করোনাযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের পক্ষ  থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলায় শ্রীপুর উপজেলা শাখা শনিবার বিকেলে রাধানগর বাজার পুরাতন কৃষি ব্যাংকে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন কাদিরপাড়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় নির্বাচিত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মীর্জা মিজানুর রহমান নওরোজ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন জেলা শাখার সভাপতি এড.হাবিবুর রহমান লাবু, সাধারণ সম্পাদক এইচ এন কামরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, সাংবাদিক তাছিন জামানসহ অনেকেই।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পর্যায়ক্রমে সম্মান জানানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology