আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

সমৃদ্ধ করা হচ্ছে মহম্মদপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলার বিনোদনপুর, নহটা, বাবুখালি, তল্লাবাড়িয়া ও ডুমুরশিয়া মোট ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্রীড়া সামগ্রী, ড্রামসেট ও স্কুল ব্যাগ বিতরণসহ স্থাপিত ফুলের বাগান, মিড-ডে মিল চালুকরণ ও অভিভাবকদের বসার স্থান উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে স্মার্ট স্কুলিং প্লার্টফর্ম অফ মাগুরা তৈরীর উদ্যোগের বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি স্কুলে বাস্তবায়নের জন্য ১৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচটি বিদ্যালয়কে সমৃদ্ধ সামগ্রীসহ উন্নয়ন মূলক কাজ করা হয়েছে।  পর্যায়ক্রমে জেলার সকল বিদ্যালয়ে সমৃদ্ধ কাজ চলমান রাখা হবে।
তিনি আরোও বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে লেখা পড়া করেই আজ আমি ডিসি হয়েছি। এখান থেকেই সবার জীবন গড়া শুরু করতে হয়। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় অনেক সাফল্য অর্জন করেছেন। প্রাথমিক শিক্ষায় সব থেকে বড় সাফল্য হচ্ছে শিশুরা ঝরে পড়া রোধ হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology