আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

সাকিবের লক্ষ্য ইয়াং জেনারেশন ভোট

মাগুরা প্রতিদিন : রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নৌকা প্রতিক পাওয়ার পর মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রিসেন্ট পাস্ট ওইরকম ভোটার টার্ণ আউট হয়নি। তাই আমাদের চেষ্টা থাকবে যেনো একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি। চেষ্টা থাকবে যতবেশি ভোটারকে উপস্থিত করা হয়।

নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রিকেটার হিসেবে আমার নিজের একটি ফেসভ্যালু রয়েছে। ইয়াং জেনারেশন যেনো আমার কথা শোনে। তারা যদি আমার কথায় কনভিন্স হয় তাহলে যেনো আমাকে ভোটটি দেয়।

সাকিব বলেন, ভোটারদের বড় দায়িত্ব তারা যেনো ৭ তারিখ কেন্দ্রে এসে ভোট দেয়। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো আমাকেই যেনো দেন। যদি না দেয় তাতেও আপত্তি নেই। কিন্তু তারা যেনো ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। আমার কাছে মনে হয় আগামী ৫ বছরের জন্যে এটি তাদের জন্যে গুরুত্বপূর্ণ। তারা এমন একজনকে জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দেবে যারা তাদের হয়ে কাজ করতে পারবে।

সোমবার সকালে মাগুরা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান স্বশরীরে উপস্থিত থেকে দলীয় প্রতীক সংগ্রহ করেন।

মাগুরার সদর উপজেলা (৪ ইউনিয়ন বাদে) এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনের প্রতিদ্ব›দ্বী মোট ৫ প্রার্থীর মধ্যে অপর প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেস দলের অ্যাডভোকেট রেজাউল হোসেন, বিএনএফ প্রার্থী একেএম মুতাসিম বিল্লাহ এবং তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology