আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

সেরা করদাতা সম্মাননা পেলেন ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক: সেরা করদাতা সম্মাননা পেলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। সোমবার ঢাকা সিটি কর্পোরেশনের ব্যক্তিগত ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা দেয়া হয়।

হোটেল সেনারগাঁও-এ আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয়ভাবে ১৪১ ব্যক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে কর কার্ড ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত থেকে কার্ড ও সম্মাননা গ্রহণ করেন।

এর আগে রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হন মাগুরার কৃতি সন্তান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

সিআইপি আব্দুল মুক্তাদিরের হাত ধরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড বাংলাদেশের ওষুধ শিল্পে উত্পাদন, বিক্রয় ও গবেষণা বিষয়ে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। সকলের জন্য সর্বোচ্চ মানসম্মত ওষুধপণ্য উত্পাদন এই প্রতিষ্ঠানটির লক্ষ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি চার শতাধিক ওষুধপণ্য বাংলাদেশে বাজারজাত করছে। এছাড়াও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লি. ৬০টির অধিক দেশে ওষুধ রপ্তানি করে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology