আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

স্টার অ্যাওয়ার্ড পেলেন মাগুরার তরুন সাংবাদিক শাকিল

মাগুরা প্রতিদিন ডটকম : টেলিপ্রেস আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন তরুন সাংবাদিক ও উদ্যোক্তা মাগুরার ছেলে শাকিল।

ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে বিশেষ অবদান রাখায় তাকে বেস্ট আইকনিক সম্মাননা দেওয়া হয় তাকে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট নারী ব্যক্তিত্ব রুবাবা দৌলা।

পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শাকিলুর রহমান শাকিল। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের কে, আমাকে যোগ্য মনে করার জন্য। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে এটা আমার দ্বিতীয় সম্মাননা। ডিজিটাল মিডিয়া নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতে চাই। কারণ আমি এই কাজটিকে ভালোবাসি।’

শাকিল ছাড়াও শোবিজের অনেকেই এই পুরস্কার পান। এই তালিকায় ছিলেন অপু বিশ্বাস, সিয়াম, বিদ্যা সিনহা মিম, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে এসএ টিভিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ও ডিজিটাল মিডিয়া বিভাগে কর্মরত আছেন শাকিলুর রহমান। ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডের’ আয়োজন করে পিএইচ এন্টারটেইনমেন্ট ও রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology